সিনিয়র রিপোর্টার: নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ২৪ টাকা প্রিমিয়াম নিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ওষুধ খাতের কোম্পানিটি। ৩৪ টাকা শেয়ার প্রতি দর নির্ধারিত হলেও প্রথম দিনে ২৯ টাকায় লেনদেন শুরু হয়।
কোম্পানিটির শেয়ার মঙ্গলবার (১৮ অক্টোবর) সর্বশেষ লেনদেন হয়েছে মাত্র ২৬ টাকা ৪০ পয়সা। এদিন সকাল সাড়ে ৯টায় ২৪ টাকা দরে কোম্পানির শেয়ার লেনদেন শুরু হয়। অর্থাৎ লেনদেনের প্রথম দিনে কাট অব প্রাইসের নিচে লেনদেন হয়েছে। কোম্পানির কাট অব প্রাইস ৩৪ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা উত্তোলন করেছে নাভানা ফার্মা। এই টাকায় ভবন নির্মাণ, সেফালোস্পোরিয়ান ইউনিটের সংস্কার, ঋণ পরিশোধ এবং আইপিওর খাতের ব্যয় করবে কোম্পানিটি।
কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২১-মার্চ ২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ৩৯ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১ দশমিক ৬৫ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪৫ শতাংশ।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)