Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

জেমিনি সি ফুডের লভ্যাংশ ঘোষণায় চমক

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৯, ২০২২ , ৩:১১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৯, ২০২২, ৩:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: জেমিনি সি ফুড লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণায় চমক সৃষ্টি করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ এবং ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (১৯ অক্টোবর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে বুধবার জানা গেছে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭২ পয়সা আয় হয়েছিল।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ০৮ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)