Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোনের মুনাফা বাড়ল

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৯, ২০২২ , ৩:২৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১৯, ২০২২, ৩:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: গ্রামীণফোন লিমিটেড লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে কোম্পানিটির মুনাফা বেড়েছে।

বুধবার কোম্পানিটি পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করে।

কোম্পানি সূত্রে বুধবার সন্ধ্যায় জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোনের শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৭২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৬ টাকা ৩৪ পয়সা।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ৫৪ পয়সা। গত বছরের একই সময়ে তা ১৯ টাকা ২৩ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩১ টাকা ৪৮ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)