Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা কমেছে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৩, ২০২২ , ৫:১৫ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৩, ২০২২, ৫:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে মুনাফা কমেছে।

রবিবার (২৩ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে রোববার জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫৯ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৭০ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৫৯  পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)