Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিবিএইচের ইজিএম ২৬ অক্টোবর

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৩, ২০২২ , ৫:৪০ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৩, ২০২২, ৫:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সংঘস্মারক ও সংঘবিধিতে সংশোধন আনতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং (ডিবিএইচ) লিমিটেড। পূর্বঘোষিত এ ইজিএম চলতি সপ্তাহের ২৬ অক্টোবর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১ আগস্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার জানা গেছে, সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫৫ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৬ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৬০ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ডিবিএইচ। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)