Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রতি শেয়ারে ৫ টাকা লভ্যাংশ দেবে এমজেএল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৪, ২০২২ , ৬:৪৯ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৪, ২০২২, ৬:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: এমজেএল বাংলাদেশ লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ বা প্রতি শেয়ারে ৫ টাকা নগদ লভ্যাংশ দেবে।

সোমবার (২৪ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানি সূত্রে সোমবার রাতে জানা গেছে, কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত (consolidated) আয় (EPS) হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা। আগের বছর কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ৭  টাকা ৫৩ পয়সা।

আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)