Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আরএন স্পিনিং মিলস লভ্যাংশ দিবে না

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২২ , ১:০৭ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৫, ২০২২, ১:০৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: আরএন স্পিনিং মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

মঙ্গলবার, ২৫ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি ৯ পয়সা লোকসান হয়েছে এবং আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১৮ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ১৫ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)