স্টাফ রিপোর্টার: চলতি বছরে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সিটি ব্যাংকের মুনাফা গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। আর উত্তরা ব্যাংকের মুনাফা কমেছে। তবে, নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) হিসাবে সিটি ব্যাংকের মুনাফা কমেছে এবং উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে।
কোম্পানি দুটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার, ২৫ অক্টোবর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সিটি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯৪ পয়সা এবং আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৮৫ পয়সা। এ হিসাবে গত বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৯ পয়সা।
তৃতীয় প্রান্তিকে মুনাফা বাড়লেও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৭৫ পয়সা এবং যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭৭ পয়সা।
অন্যদিকে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৭ টাকা ৮৩ পয়সা এবং যা ২০২১ সালের ডিসেম্বর শেষে ছিল ২৭ টাকা ২৭ পয়সা।
এদিকে অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ৭ টাকা ৩৫ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ৫ টাকা ৬৯ পয়সা।
অপরদিকে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে উত্তরা ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭১ পয়সা এবং আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৯৬ পয়সা। এ হিসাবে গত বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২৫ পয়সা।
তৃতীয় প্রান্তিকে মুনাফা কমলেও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ টাকা ৯৯ পয়সা এবং যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৫৩ পয়সা।
চলতি বছরের সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩০ টাকা ৫৯ পয়সা এবং যা ২০২১ সালের সেপ্টেম্বর শেষে ছিল ২৮ টাকা ৭২ পয়সা।
অপারেটিং ক্যাশ ফ্লো’র তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারিটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ১৫ টাকা ১৩ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ১৭ টাকা ১০ পয়সা।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)