Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউনিয়ন ক্যাপিটালের লোকসান কমেছে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২২ , ২:২৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৫, ২০২২, ২:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার, ২৫ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮২ পয়সা এবং গত বছর একই সময়ে সমন্বিতভাবে ১ টাকা ৪৪ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা এবং গত বছরের একই সময়ে তা ২ টাকা ২৯ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি দায় ছিল ৯ টাকা ৩৭ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)