Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২২ , ২:৩১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৫, ২০২২, ২:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: প্রিমিয়ার ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার, ২৫ অক্টোবর অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে পর্যালোচনার পর তা প্রকাশ করা হয়।

ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকটির শেয়ারপ্রতি ১ টাকা আয় হয়েছে এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি ৫৯ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৪ পয়সা এবং গতবছর একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল টাকা পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)