Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আমরা নেটওয়ার্কসের লভ্যাংশ ঘোষণা, মুনাফা কমল

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২২ , ২:৫৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৫, ২০২২, ৪:০০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: আমরা নেটওয়ার্কস লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ (৫ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৫ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে।

মঙ্গলবার, ২৫ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা এবং আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ০৪ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ৭০ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা এবং ২০ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)