Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

রেনউইক যজ্ঞেশ্বর ও আরএন স্পিনিংয়ের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৫, ২০২২ , ৪:০৩ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৫, ২০২২, ৪:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড ও আরএন স্পিনিং মিলস লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরে কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি দুটির কর্তৃপক্ষ সাধারণ বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না।

মঙ্গলবার (২৫ অক্টোবর)  কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, আরএন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান কমে হয়েছে ৯ পয়সা। যদিও আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ১৮ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর ।

রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের  শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪৩  টাকা ২৪ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২৩ টাকা ৩২ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকশানে ছিল ৬৬  টাকা ৪৮ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)