Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আমান কটন প্রতি শেয়ারে লভ্যাংশ দেবে এক টাকা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২২ , ১:০৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২২, ১:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: আমান কটন ফাইবার্স লিমিটেড সমাপ্ত হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ বা প্রতি শেয়ারে ১টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। শনিবার (২৯ অক্টোবর)  কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ ঘোষণা করা হয়।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৭৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ২৫ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)