Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ডিএসইর লেনদেন পুনরায় চালু

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২২ , ৬:০৯ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৩০, ২০২২, ৬:১০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফের যান্ত্রিক ত্রুটির কারণে লেনদেন বন্ধ ছিল। যে কারণে রোববার (৩০ অক্টোবর) নির্ধারিত সময়ে লেনদেন  হয়নি। তবে বেলা ১১:১০ মিনিটে পুনরায় লেনদেন শুরু হয়েছে চলবে ৩:৩৫ মিনিটি পর্যন্ত  বলে জানিয়েছে ডিএসই।

এর আগে গত ২৪ অক্টোবরও যান্ত্রিক ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন দীর্ঘ সময় বন্ধ ছিল।

রোববার সকালের চিত্রটি ডিএসই থেকে নেয়া

ওইদিন সকাল ১০টা ৫৮ মিনিট থেকে বন্ধ হয়ে যায় লেনদেন। যা ২টা ১০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। এরপরে আবারও লেনদেন শুরু হয় দুপুর ২টা ১০ মিনিটে। যা চলে ২টা ২৫ মিনিট পর্যন্ত। ওইদিন পোস্ট ক্লোজিং সেশন কমিয়ে ৫ মিনিট বা ২টা ৩০ মিনিট পর্যন্ত করা হয়েছিল।

জানা গেছে, ফ্লোর প্রাইসে থাকা শেয়ারও বোনাস শেয়ার ঘোষণার কারনে দর সমন্বয় হবে। গত দুইদিনে বেশ কিছু কোম্পানি বোনাস শেয়ার ঘোষণা করেছে। এখন সেগুলো সমন্বয় করতে গিয়ে লেনদেন শুরু করতে বিলম্ব হচ্ছে।

বিষয়টি খতিয়ে দেখতে তখন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি তদন্ত কমিটি গঠন করে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)