Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিডি অটোকার্স, ন্যাশনাল ফিড ও বাটা সুর লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২২ , ৬:২৮ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৩০, ২০২২, ৬:২৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি অটোকার্স লিমিটেড, ন্যাশনাল ফিড লিমিটেড ও বাটা সু লিমিটেড (অন্তবর্তীকালীন লভ্যাংশ) সাধারণ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ তথ্য প্রকাশ করে।

বিডি অটোকার্স লিমিটেড: সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৯ পয়সা আয় দিয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩৭ পয়সা আয় হয়েছিল। আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

ন্যাশনাল ফিড লিমিটেড: সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ০৮ পয়সা আয় দিয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১৮ পয়সা আয় হয়েছিল।

আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

বাটা সু লিমিটেড: শেয়ারহোল্ডারদের জন্য অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ২৬০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ দেবে।

কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর,২০২২ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা করে অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করেছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)