Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

এস্কয়ার নিট ও বিডি পেইন্টেস প্রতি শেয়ারে ১ টাকা লভ্যাংশ দেবে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩০, ২০২২ , ১:৩১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩০, ২০২২, ১:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট লিমিটেড ও বিডি পেইন্টেস লিমিটেডের পরিচালনা পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠান দুটির পরিচালনা পর্ষদ রোববার বিকালে (৩০ অক্টোবর) ১০ শতাংশ নগদ টাকা বা প্রতি শেয়ারে ১ টাকা করে লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে।

এস্কয়ার নিট লিমিটেড: শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ২ টাকা ৩৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ২০ পয়সা।

২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা ০৪ পয়সা। আগামী ২৫ জানুয়ারি ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং আগামী ৫ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

বিডি পেইন্টেস লিমিটেড: শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ১৬ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ৯৭ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং ২৪ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)