Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বিএসইসি ও আইএমএফের বৈঠক ৭ নভেম্বর

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২২ , ১১:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পুঁজিবাজারের বর্তমান ইস্যু এবং ফ্লোর প্রাইস আরোপসহ বেশ কিছু বিষয় নিয়ে বৈঠকে বসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।

৭ নভেম্বর বিএসইসির সঙ্গে আইএমএফের এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আইএমএফের বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ৭ নভেম্বর আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, বৈঠকে বন্ড মার্কেটের উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, কমপ্লায়েন্স অবকাঠামো এবং বাজারে প্রয়োগের ব্যবস্থা নিয়েও আলোচনা করা হবে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)