Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ইউনিক হোটেল ও প্রাইম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১, ২০২২ , ৩:০২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১, ২০২২, ৩:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে যথাক্রমে ১৫ এবং ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

 ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার (১ নভেম্বর) জানা গেছে, কোম্পানির দুটির মধ্যে ইউনিক হোটেলের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ২০ পয়সা। এর আগের বছর প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

একই সময়ে জন্য প্রাইম টেক্সটাইলের পরিচালনা শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। কোম্পানি এর আগের বছরও শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির এজিএমের দিন নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর। ওদিন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)