Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

খরচ ছাড়াই ইসলামী ব্যাংক থেকে টাকা নেয়া যাবে বিকাশে

প্রকাশিত হয়েছে: মার্চ ২৬, ২০২২ , ৩:৩৩ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২২, ৬:১৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার : খরচ ছাড়াই এখন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিকভাবে টাকা নেওয়া যাচ্ছে বিকাশ অ্যাকাউন্টে। ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা টাকা লেনদেন করতে পারবেন।

রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার (২২ মার্চ) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বিকাশ যৌথভাবে এই সেবার উদ্বোধন করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়েছে, বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার পর সেখান থেকে সেন্ড মানি, ক্যাশ আউট, সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, মোবাইল রিচার্জসহ দৈনন্দিন আর্থিক লেনদেন সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সেবা চালু উপলক্ষে ইসলামী ব্যাংকের গ্রাহকরা ৩০ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩,০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই পাবেন ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই অফারটি উপভোগ করতে পারবেন এবং যে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করা হবে সেই অ্যাকাউন্টে ক্যাশব্যাকটি দেওয়া হবে।

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)