মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সম্প্রতি অনুমোদন পেয়েছে। আইপিও মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে।
বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১৩তম নিয়মিত সভায় কোম্পানিটির এ আইপিও অনুমোদন দেয়।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, মেঘনা ইন্স্যুরেন্স প্রতিটি শেয়ারের ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে ১৬ কোটি টাকা সংগ্রহ করবে।
১৬ কোটি টাকা কোম্পানিটি শেয়ারবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটি ২০২১ সালের ৩১ মার্চ অনুযায়ী নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে (পুনর্মূল্যায়ন ছাড়া) ১৬.৪১ টাকা ও শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা (২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত) এবং বিগত পাঁচ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৬ টাকা।
শর্ত রয়েছে যে, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং ইউসিবি ইনভেস্টমেন্ট।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)