Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

হাক্কানি পাল্পের লভ্যাংশে নয়ছয়

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩, ২০২২ , ৩:২০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৩, ২০২২, ৩:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সাধারণ শেয়াহোল্ডারদের জন্য নামমাত্র এক শতাংশ নগদ বা ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা করেছে হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড।

বৃহস্পতিবার (২ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার প্রতি ১০ পয়সা করে লভ্যাংশ দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানির সূত্রে জানা গেছে, ২০২২ সমাপ্ত বছরে হাক্কানি পাল্পের শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৩০ পয়সা। তার মধ‍্য থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে সাধারণ শেয়ারহোল্ডারদের মোট ১০ লাখ ২১ হাজার ৬৭ টাকা দেওয়া হবে।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)