স্টাফ রিপোর্টার: সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড শেয়ারহোল্ডারদের আবারও হতাশ করল। সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।
অর্থাৎ ২০২০ ও ২০২১ সালের ধারাবাহিকতায় ২০২২ সালেও বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে না।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার (৬ নভেম্বর) জানা গেছে, বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৬ টাকায়।
পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।
২০১৩ সালে তালিকাভুক্ত কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বর্তমানে কোম্পানিটির ১১ কোটি ৯৮ লাখ ৮৪৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তাদের হাতে রয়েছে ২৫ দশমিক ৮৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১০ দশমিক ৮৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬৩ দশমিক ২৭ শতাংশ শেয়ার।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)