Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

তুরস্কের ইস্তাম্বুলে শো-রুম খুলেছে মুন্নু সিরামিক

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৬, ২০২২ , ৬:১৭ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৬, ২০২২, ৬:১৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের বৃহত্তম সিরামিক পণ্য প্রস্তুতকারক এবং শীর্ষস্থানীয় রফতানিকারক প্রতিষ্ঠান মুন্নু সিরামিক তুরস্কের ইস্তাম্বুলে তাদের নিজস্ব ব্র্যান্ডের শো-রুম খুলেছে।

তুরস্কের ইস্তাম্বুলে নিজস্ব ব্র্যান্ডের শো-রুম

মুন্নু সিরামিকই দেশের প্রথম সিরামিক কোম্পানি যারা তুরস্কে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগের সিরামিক পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে।

বুধবার (৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির করপোরেট সেলস ও রিটেইল অপারেশনের হেড অব ব্র্যান্ড ফায়েজ আহমেদ তার ফেসবুক পোস্টে এ কথা জানান।

১৯৮৪ সালে যাত্রা শুরু করে মুন্নু সিরামিক। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শিল্পপতি এবং সমাজসেবী হারুনর রশিদ খান মুন্নু।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)