Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লভ্যাংশ দেবে না ওয়েস্টার্ন মেরিন, লোকসান আরো বাড়ল

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৭, ২০২২ , ৬:০৬ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৭, ২০২২, ৬:০৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডার কোনো লভ্যাংশ দেবে না। রোববার (৬ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ০.০৪ পয়সা লোকসান হয়েছিল।

আগামী ২০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)