Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রতি শেয়ারে দেড় টাকা লভ্যাংশ দেবে সামিট অ্যালায়েন্স পোর্ট

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৭, ২০২২ , ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ৭, ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির কর্তৃপক্ষ আলোচিত বছরে শেয়ারহোল্ডার ১৫ শতাংশ নগদ লভ্যাংশ বা প্রতি শেয়ারে দেড় টাকা করে দেবে। একইসঙ্গে, গত বছরের তুলনায় কোম্পানির মুনাফা বেড়েছে।

সোমবার (৭ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে সোমবার সন্ধ্যায় জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭৯ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)