Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

স্যালভো কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা, গোল্ডেন সন দেবে না

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৭, ২০২২ , ৩:২৫ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৭, ২০২২, ৩:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। তবে গোল্ডেন সন লিমিটেড সমাপ্ত হিসাব বছরে কোন লভ্যাংশ দেবে না বলে সোমবার (৭ নভেম্বর) ঘোষণা করেছে।

সোমবার (৭ নভেম্বর) কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড : ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ বা শেয়ারপ্রতি ১ টাকা লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩৪ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

গোল্ডেন সন লিমিটেড: সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান (Consolidated EPS) হয়েছে ২৯ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি ৩০ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)