স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৭টি কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ এ তথ্য প্রকাশ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং সিরামিকের ১৫ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, মনোস্পুল পেপারের ১৪ নভেম্বর বিকাল ৩টায়, পেপার প্রসেসিংয়ের ১৪ নভেম্বর বিকাল ৪টায়, ইভিন্স টেক্সটাইলের ১৩ নভেম্বর বিকাল ৪টায়, আইটি কনসালটেন্টসের ১৪ নভেম্বর বিকাল ৩টায়, আর্গন ডেনিমসের ১৩ নভেম্বর বিকাল ৩টায়, স্কয়ার টেক্সটাইলের ১৪ নভেম্বর বিকাল ৪টায়, স্কয়ার ফার্মার ১৪ নভেম্বর বিকাল ৩টায়,
কাশেম ইন্ডাস্ট্রিজের ১৪ নভেম্বর দুপুর আড়াইটায়, একমি ল্যাবরেটরিজের ১৩ নভেম্বর বিকাল ৩টায়, কেডিএস এক্সেসরিজের ১৪ নভেম্বর বিকাল ৪টায়, এস আলমের ১৩ নভেম্বর দুপুর আড়াইটায়,খান ব্রাদার্সের ১৩ নভেম্বর বিকাল ৩টায়, শেফার্ডের ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, প্রাইমটেক্সের ১৪ নভেম্বর বিকাল ৩টায়, ন্যাশনাল টিউবসের ৯ নভেম্বর বিকাল ৩টায়,
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ১৩ নভেম্বর বিকাল ৪টায়, ন্যাশনাল পলিমারের ১৩ নভেম্বর বিকাল ৪টায়, বারাকা পাওয়ারের ১৩ নভেম্বর বিকাল ৫টায়, জাহিন স্পিনিংয়ের ১৩ নভেম্বর বিকাল ৩টায়, জেমিনি সী ফুডের ১৩ নভেম্বর বিকাল ৩টায়, কপারটেকের ১২ নভেম্বর সন্ধ্যা ৭টায়, বিডি থাই ফুডের ১২ নভেম্বর বিকাল ৪টায়, নাহি অ্যালুমিনিয়ামের ১৩ নভেম্বর বিকাল ৫টায়, জিপিএইচ ইস্পাতের ১৩ নভেম্বর বিকাল ৩টায়, ন্যাশনাল টি’র ১২ নভেম্বর বিকাল ৩টায় এবং বারাকা পতেঙ্গা পাওয়ারের বোর্ড সভা ১৩ নভেম্বর দুপুর সোয়া ২টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে ফু-ওয়াং সিরামিকের বোর্ড সভাল লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, ইভিন্স টেক্সটাইল, আইটি কনসালটেন্টস, আর্গন ডেনিমস, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, কাশেম ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ, কেডিএস এক্সেসরিজ, এস আলম, খান ব্রাদার্স, শেফার্ড, প্রাইমটেক্স, ন্যাশনাল টিউবস, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, ন্যাশনাল পলিমার,
বারাকা পাওয়ার, জাহিন স্পিনিং, জেমিনি সী ফুড, কপারটেক, বিডি থাই ফুড, নাহি অ্যালুমিনিয়াম, জিপিএইচ ইস্পাত, ন্যাশনাল টি এবং বারাকা পতেঙ্গা পাওয়ারের বোর্ড সভায় ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)