Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সময় পেল ব্যাংকগুলো

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২২ , ১:১৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৯, ২০২২, ১:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে আরও এক বছর সময় বাড়িয়েছে সরকার। এক্ষেত্রে আগামী ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের সুযোগ পাচ্ছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ, ‘বাংলাদেশ ব্যাংক কর্তৃক ৪ আগস্ট,২০২২ জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-৩০/২০২২ এর নির্দেশনা পরিপালনজনিত লোকসান রোধে এবং পুঁজিবাজারের স্থিতিশীলতার স্বার্থে ব্যাংকসমূহ কর্তৃক ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ধারা ২৬ক এর উপ-ধারা (১) এর নির্দেশনা পরিপালনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রস্তাবিত নিমোক্ত পদক্ষেপের বিষয়ে সহমত পোষণ করছে।

ক. বাংলাদেশ ব্যাংক কর্তৃক ৪ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দে জারিকৃত ডিওএস সাকুলার লেটার নং-৩০ জারির পর ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ধারা ২৬ক এর উপ-ধারা (১) এবং ডিওএস সার্কুলার লেটার নং-০৭/২০১৪ অনুযায়ী পুঁজিবাজারে বিডিবিএলসহ যেসকল ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ (ব্যাংক কর্তৃক অন্যান্য কোম্পানীর শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিক বা এককভাবে কোন কোম্পানীর শেয়ার ধারণের ক্ষেত্রে) রয়েছে সে সকল ব্যাংকের সীমাতিরিক্ত বিনিয়োগ ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১-এ বর্ণিত নির্ধারিত সীমায় নামিয়ে আনার জন্য ৩১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমা প্রদান।

খ. উক্ত বর্ষিত সময়সীমার মধ্যে অন্যান্য কোম্পানীর শেয়ার ধারণের ক্ষেত্রে সামষ্টিকভাবে বা এককভাবে কোন কোম্পানীর শেয়ার ধারণের ক্ষেত্রে সীমাতিরিক্ত বিনিয়োগকারী ব্যাংকসমূহ ৩১ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ ভিত্তিক সংশ্লিষ্ট বিনিয়োগকে (রেশিওতে) কোন ক্রমেই বাড়াতে পারবে না।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)