Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইপিওর শেয়ার পেলো গ্লোবাল ইসলামী ব্যাংকের বিনিয়োগকারীরা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২২ , ৩:৫৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৯, ২০২২, ৩:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বরাদ্দ দিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকটির আইপিওতে শতভাগ শেয়ার পেয়েছে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনকারীরা।

১০ হাজার টাকা প্রতি আবেদনের বিপরীতে সাধারণ বিনিয়োগকারী ও এনআরবি বিনিয়োগকারী শতভাগ, মিউচুয়াল ফান্ডের ৯৪.৩১ শতাংশ এবং অন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পেয়েছে ৮২.৬৬ শতাংশ শেয়ার।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে প্রো-রাটার ভিত্তিতে এই শেয়ার বরাদ্দ দেওয়া হয়।

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য গ্লোবাল ইসলামী ব্যাংকের ৪২৫ কোটি টাকার আইপিও অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ১৫ জুন বিএসইসি ৮২৭তম সভায় কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।

তথ্য মতে, গ্লোবাল ইসলামী ব্যাংক শেয়ারবাজার ৪২ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৫ কোটি টাকা উত্তোলন করবে। এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। এরমধ্যে ২৫ শতাংশ অভিবাসী কর্মীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই, সরকারি সিকিউরিটিজ ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে, যা বিনিয়োগকারীদের নিজেরাই করতে পারে। এজন্য ব্যাংকের মাধ্যমে বিনিয়োগের প্রয়োজন পড়ে না।

কোম্পানিটির ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৪.৪২ টাকায়। সর্বশেষ বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯১ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা।

ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে যথাক্রমে লংকাবাংলা ইনভেস্টমেন্ট এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)