Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পাওয়ারগ্রীডের লভ্যাংশ ঘোষণা, প্রথম প্রান্তিকে মুনাফা কমল

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৯, ২০২২ , ৪:১১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৯, ২০২২, ৪:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পাওয়ারগ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ প্রতি শেয়ারে ১ টাকা দেবে।

বুধবার (০৯ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে বুধবার রাতে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪ টাকা ৫০ পয়সা আয় হয়েছিল (রিস্টেটেড)।

আগামী ২১ জানুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

এদিকে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৮২ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৭ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)