Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বৃহস্পতিবার ডিএসইতে সূচকের নামমাত্র উত্থান, লেনদেনও কমেছে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২২ , ৯:১৬ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ১০, ২০২২, ৯:১৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসই-সিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৭৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে ২২০ কোটি ৯১ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৫ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৮০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়েছে। বৃহস্পতিবার সিএসইতে ১৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)