Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

কোহিনূর কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২২ , ১:৫৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৩, ১২:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ (২০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস) লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৪১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৯ টাকা ১৭ পয়সা আয় হয়েছিল।

আগামী ২২ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)