Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

করোনার প্রভাব কাটিয়ে হামিদ ফেব্রিকসের মুনাফায় উত্থান

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২২ , ৫:২৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১০, ২০২২, ৫:২৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের প্রভাব কাটিয়ে হামিদ ফেব্রিকস লিমিটেডের প্রথম প্রান্তিকে মুনাফার উত্থান হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) তুলনায় শেয়ারপ্রতি আয় (EPS) বেড়ে হয়েছে ৩০ পয়সা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রথম প্রান্তিকের আর্থিক চিত্র প্রকাশ

কোম্পানির কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩০ পয়সা এবং গত বছর একই সময়ে ইপিএস ছিল ৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ৫২ পয়সা।

উল্লেখ্য, হামিদ ফেব্রিকস ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরে সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ বা শেয়ার প্রতি ৫০ পয়সা লভ্যাংশ ঘোষণা করে। আগামী ২৯ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)