Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

যমুনা অয়েলের লভ্যাংশ ঘোষণায় চমক

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২২ , ৭:২৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১০, ২০২২, ৭:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: যমুনা অয়েল কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের  লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির কর্তৃপক্ষ শেয়ারহোল্ডারকে ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৮৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১৮ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)