Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

যমুনা অয়েলের প্রতি শেয়ারে ১২ টাকা দেয়ার প্রতিশ্রুতি

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১১, ২০২২ , ৪:২৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১১, ২০২২, ৪:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: যমুনা অয়েল কোম্পানি লিমিটেড প্রতি শেয়ারে বিনিয়োগকারীদের ১২ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরে এই লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৮৭ পয়সা এবং আগের বছর শেয়ারপ্রতি ১৮ টাকা ২৪ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৮ জানুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর।

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী-বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানটি গত বছর অর্থাৎ ২০২১ সালেল সমাপ্ত হিসাব বছরেও সাধারণ শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)