Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

নাভানা ফার্মার মুনাফা বেড়েছে ২০ শতাংশ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২২ , ১২:৫০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২২, ১২:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় বেড়েছে ২০ শতাংশ।

রোববার (১৩ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৯১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ১৫ পয়সা বা প্রায় ২০ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬ টাকা ৯১ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)