Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

ওরিয়ন ফার্মা প্রতি শেয়ারে ১ টাকা লভ্যাংশ দেবে

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৩, ২০২২ , ৩:২২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৩, ২০২২, ৩:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: ওরিয়ন ফার্মা লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির কর্তৃপক্ষ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ বা প্রতি শেয়ারে ১ টাকা লভ্যাংশ দেবে।

রোববার (১৩ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪ টাকা ১ পয়সা আয় হয়েছিল।

আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)