সিনিয়র রিপোর্টার: ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ইনফিউশন লিমিটেড কখনই বোনাস শেয়ার লভ্যাংশ দেয়নি বিনিয়োগকারীদের। তবে অন্য বছরগুলোর তুলনায় চলতি বছরে মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। একইসঙ্গে চলতি বছরে কোম্পানির মুনাফাও বেড়েছে।

তবে যুগান্তকারী এই ঘোষণার পর শেয়ারপ্রতি দরের সুউচ্চ পিরামিড ভাঙতে শুরু করেছে। চলতি বছরের ২৭ অক্টোবরের ৯৭৩ টাকা সর্বোচ্চ স্তরের দর সোমবার (১৪ অক্টোবর) ১২.৫৮ শতাংশ কমে হয়েছে ৮৩৮ টাকা।
কর্তৃপক্ষ আলোচিত বছরের ২০ শতাংশ অর্থাৎ ১০ নগদ ও ১০ শতাংশ বোনাস দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হিসাব অনুসারে শেয়ারপ্রতি এক টাকা এবং প্রতি ১০০ শেয়ারে ১০টি বোনাস শেয়ার দেয়া হবে।
রোববার (১৩ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৩৭ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
তবে বোনাস শেয়ার ঘোষণার পরে সোমবার কোম্পানিরপ্রতি দর ১২.৫৮ শতাংশ কমে হয়েছে ৮৩৮ টাকা। রেকর্ড ডেটের পরে আরো বিভিন্ন কারণে দর কমার আশঙ্কা রয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)