Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

বেক্সিমকোর মালিকানায় আসছে বিএসসি

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৪, ২০২২ , ২:০৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৪, ২০২২, ২:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানায় আসছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ইতোমধ্যে বিএসসির ৫ দশমিক ২৫ শতাংশ শেয়ার কিনেছে বেক্সিমকো লিমিটেড।

অর্থাৎ বিএসইসির ১৫ কোটি শেয়ারের মধ্যে ৮০ লাখ ৮ হাজার ৯০টির মালিক এখন বেক্সিমকো লিমিটেড। এ তথ্য নিশ্চিত করেছেন বেক্সিমকোর কোম্পানি সচিব আসাদ উল্লাহ।

তিনি জানান, বেক্সিমকো লিমিটেড বিএসইসির সোয়া ১৫ কোটি শেয়ারের মধ্যে ৮০ লাখ ৮ হাজার ৯০টি শেয়ার কিনেছে। যা কোম্পানিটির ইস্যুকৃত মোট শেয়ারের ৫ দশমিক ২৫ শতাংশ। বিএসইসির পর্ষদ সভায় বেক্সিমকো পরিচালক হিসেবে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৩ নভেম্বর) বেক্সিমকো লিমিটেডের পূর্বঘোষিত পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসসির পর্ষদ সভায় বেক্সিমকোর মনোনীত প্রতিনিধি যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগের বিএসসির পর্ষদ সভায় বেক্সিমকোর শেয়ারহোল্ডারদের পরিচালক হিসেবে পর্ষদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটির শেয়ার রোববার সর্বশেষ লেনদেন হয়েছে ১৩৩ টাকা ৫০ পয়সায়।

কোম্পানি সচিব আসাদ উল্লাহ জানান, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২২) বেক্সিমকোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ১১ পয়সা। তাতে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৫ টাকা ৪১ পয়সা।

এর আগের ২০২১-২২ অর্থবছরে বেক্সিমকোর ইপিএস দাঁড়ায় ১৪ টাকা ৩২ পয়সায়। সেখান থেকে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ শেয়ারপ্রতি ৩ টাকা করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)