Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

আইসিবি ইসলামিক ব্যাংকের ‘নো ডিভিডেন্ড’

প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২২ , ৭:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২২, ৬:১১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

সিনিয়র রিপোর্টার : আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) রোববার এ তথ্য প্রকাশ করেছে।

ডিএসই জানায়, আলোচিত বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর কোম্পানিটির ২৮ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ১৩ পয়সা।

আগামী ১৪ জুলাই ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড ডেট ১১ মে নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)