স্টাফ রিপোর্টার: এসকে ট্রিমস নতুন পণ্য হিসেবে ব্যাগ উৎপাদন শুরু করেছে। কোম্পিানিটি চলতি বছরের নভেম্বর মাস থেকে নতুন পণ্য উৎপাদন শুরু করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি ব্যাকপ্যাক, ডাফল ব্যাগ, টটি ব্যাগ এবং লাগেজ উৎপাদন শুরু করেছে। কোম্পানিটি নতুন মেশিনের ৮টি লাইন দিয়ে উৎপাদন শুরু করেছে।
এসকে ট্রিমসের ২টি লাইনে প্রতিদিন ৫ হাজার ব্যাগ উৎপাদন করতে পারবে। বাকী ৬টি লাইনে প্রতিদিন কোম্পানিটি ৩ হাজার ব্যাগ উৎপাদন করতে পারবে।
কোম্পানিটি আরও জানায়, এই ব্যাগ রপ্তানি করে ২৫ শতাংশ মুনাফা আসবে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)