স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারের এসএমই মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি হিমাদ্রির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) কোম্পানির পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরের (৩০ জুন, ২০২২) জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩টাকা ৬৭ পয়সা পয়সা এবং গত বছর একই সময় ইপিএসের পরিমাণ ছিল ৮টাকা ২৩ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮২৭ টাকা ৯০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারন সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে ২৯ ডিসেম্বর বেলা ১১টায় এবং ০৪ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)