Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রিমিয়ার ব্যাংক ও আইপিডিসি ফাইন্যান্সের ৭৫০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৭, ২০২২ , ৩:৪৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৭, ২০২২, ৩:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের ৭৫০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কমিশনের ৮৪৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

প্রিমিয়ার ব্যাংকের ৬০০ কোটি এবং আইপিডিসি ফাইন্যান্সের ১৫০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বলে নিয়ন্ত্রক সংস্থা বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য প্রকাশ করেছে।

প্রিমিয়ার ব্যাংক: সাত বছর মেয়াদে নন-কনভার্টেবল, আনসিউরড, ফুল্লি রিডেম্বল, ফ্লোটিং রেট সাব অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে। যার রেঞ্জ অব কূপন রেট ৭% থেকে ৯% এবং এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৬০ লাখ টাকা।

উত্তোলত টাকায় প্রিমিয়ার ব্যাংক এর টায়ার-II ক্যাপিটাল বেজ শক্তিশালী ককরবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন (ডিবিএইচ) এবং লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া বন্ডটি অল্টারনেটিভ বন্ডে তালিকাভুক্ত হবে।

আইপিডিসি ফাইন্যান্স: ছয় বছর মেয়াদী ১৫০ কোটি টাকার নন-কনভার্টেবল, আনসিউরড, ফুল্লি রিডেম্বল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে। যার রেঞ্জ অব কূপন রেট ৭.৫০% থেকে ১০% এবং এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মাঝে বন্ডটি ইস্যু করা হবে।

উল্লেখ্য, বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ আইপিডিসি ফাইন্যান্স এর টায়ার II ক্যাপিটাল বেজ শক্তিশালী করতে এবং ভবিষ্যত প্রবৃদ্ধিতে ব্যবহার করবে।  বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা।

বন্ডটির ট্রাস্টি এবং অ্যারেঞ্জার হিসেবে সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেড এবং ইস্টার্ন ব্যাংক কাজ করছে। এছাড়াও বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে অন্তর্ভুক্ত কররত শর্তারোপ করা হয়।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)