Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

লভ্যাংশের বোনাস শেয়ার দেয়ার অনুমোদন পেল রিপাবলিক ইন্স্যুরেন্স

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৭, ২০২২ , ৩:৫৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৭, ২০২২, ৪:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: পর্ষদ ঘোষিত রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডর ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসইতে বৃহস্পতিবার  কোম্পানির শেয়ারপ্রতি দর ছিল ৩৬.৪০ টাকা।

কোম্পানির পরিচালনা পর্ষদ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। এরপর নিয়ম অনুসারে কোম্পানি বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদনের জন্য বিএসইসির কাছে আবেদন করেছিল। আবেদনের প্রেক্ষিতে বিএসইসি বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার অনুমোদন দিয়েছে।

আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর এই কোম্পানিটি তা বিতরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে।

বোনাস লভ্যাংশ বিতরণে কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। বিদায়ী বছরের কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩৮ পয়সা।

এদিকে চলতি বছরের তিন প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৯০ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৬ পয়সা।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)