স্টাফ রিপোর্টার: এমবি ফার্মা পিএলসি সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারকে ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ।
এদিকে, ওষুধ-রসায়ন খাতের কোম্পানি এমবি ফার্মাসিটিক্যালস পিএলসি আড়াই কোটি টাকা থেকে ৩০ কোটি টাকা পরযন্ত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা এবং আগের বছর লোকসান হয়েছিল ৫ টাকা ৪২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ৩১ ডিসেম্বর এবং রেকর্ড ডেট পরবর্তীতে ঘোষণা করা হবে।
আগামী ২৭ নভেম্বর বিকাল ৩টায় প্রথম প্রান্তিকের সভা অনুষ্ঠিত হবে। আগের বছর কোম্পানির প্রথম প্রান্তিকে ১০ পয়সা আয় করেছিল।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)