Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

প্রতি শেয়ারে ৫০ পয়সা দেবে রহিমা ফুড

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২২ , ৫:৫১ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২২, ২০২২, ৫:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: রহিমা ফুড লিমিটেডসমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারকে ৫ শতাংশ নগদ অর্থাৎ প্রতি শেয়ারে ৫০ পয়সা লভ্যাংশ দেবে।

সোমবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা এবং আগের বছর ইপিএস হয়েছিল ০৭ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)