Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

পিএফআই সিকিউরিটিজের লেনদেন স্থগিত হয়নি

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২২ , ১১:০২ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২২, ২০২২, ১১:০২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) পিএফআইয়ের লেনদেন স্থগিত করে দিয়েছে বলে যে খবর প্রকাশ হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে পিএফআই কতৃপক্ষ। ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠান পিএফআই সিকিউরিটিজকে সিডিবিএল গ্রাহক অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ডিপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলো, যা প্রতিষ্ঠানটি চিঠিটি পাওয়ার আগেই পরিশোধ করেছিলো।

প্রসঙ্গত, সিডিবিএল গত ১৭ নভেম্বর পাঠানো একটি চিঠিতে জানিয়েছে, সমন্বিত গ্রাহক অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ডিপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি জমা দিতে ব্যর্থতা হওয়ায় পিএফআই সিকিউরিটিজের ডিপি অপারেশন ২০ নভেম্বর থেকে স্থগিত থাকবে। চিঠিটি পাওয়ার আগেই প্রতিষ্ঠানটি অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ডিপি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফি জমা দিয়েছিলো। সেদিন বৃহস্পতিবার ছিলো। পরবর্তীতে রবিবার থেকে কোম্পানির স্বাভাবিক লেনদেন চালু ছিলো।

সিডিবিএল চিঠিতে আরও জানিয়েছে, কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে একত্রিত গ্রাহক অ্যাকাউন্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ডিপি সার্টিফিকেট নবায়ন ফি জমা দেওয়ার পর ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিলেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে। কিন্তু এর আগেই কোম্পানি যাবতীয় ফি জমা দেওয়ায় লেনদেন স্থগিত করা হয়নি।

এ ব্যাপারে কোম্পানির ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান বলেন, পিএফআই সিকিউরিটিজের লেনদেন বন্ধ হয়নি। কোন একটি অনলাইন নিউজ পোর্টালে এ জাতীয় একটি নিউজ প্রকাশ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান তিনি।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)