Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

মঙ্গলবার ব্লক মার্কেটে ৭৩ কোটি টাকা লেনদেন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২২ , ১১:২৮ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২২, ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার, ২২ নভেম্বর ব্লক মার্কেটে মোট ৪৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৭ লাখ ৪৯ হাজার ২৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৩ কোটি ৫ লাখ টাকা।

ডিএসই সূত্রে জানা যায়, রেনেটা লিমিটেডের ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটি ১৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ১৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড।

১১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জে ২২ নভেম্বর ব্লক মার্কেটে মোট ৪৫টি কোম্পানির শেয়ার লেনদেন

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাউথবাংলা ব্যাংক, সোনালী পেপার, শাইন পুকুর সিরামিকস,  সী পার্ল বীচ, এস.ই.এমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, সী পার্ল বীচ, সিলভা ফার্মা, এসকে ট্রিমস, এসিআই, আল-হাজ্ব টেক্সটাইল, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচারিং, অ্যাপোলো ইস্পাত, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, আইএফআইসি ব্যাংক।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, কেয়া কসমেটিক্স, লাফার্জহোলসিম, মেট্রো স্পিনিং, ন্যাশনাল হাউজিং, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, বিএটিবিসি, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেক্সিমকো ফার্মা, ই-জেনারেশন, জেনেক্স ইনফোসিস, জেনারেশন নেক্সট, গ্লোবাল ইসলামী ব্যাংক, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, রবি, শাহজিবাজার পাওয়ার,স্কয়ার টেক্সটাইল, বিবিএস, বিবিএস কেবলস, বিডি ল্যাম্পস, বিডি থাইফুড ও ফরচুন সুজ।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)