স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে প্রি-ওপেনিং সেশন বাতিল করেছে। বুধবার (২৩ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে দেশের পুঁজিবাজারে কোনো প্রি-ওপেনিং সেশন থাকছে না।
পুঁজিবাজারে মূল লেনদেন শুরুর আগে শেয়ার কেনা-বেচার অর্ডার দেওয়ার জন্য এই প্রি-ওপেনিং সেশন রাখা হয়েছিলো। তবে বিএসইসির নির্দেশে এই নিয়ম আর থাকছে না।
© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)