Print

সর্বশেষ সংবাদ | Daily Stock BD

সিএসইর পরিচালক হলেন নাসির উদ্দিন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৪, ২০২২ , ২:১৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৪, ২০২২, ২:১৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার: মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক হলেন। বর্তমানে তিনি লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড ও লংকাবাংলা ক্যাপিটাল মার্কেট অপারেশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি আনুষ্ঠানিক ভাবে পরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন।

তিনি মাইডাস ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি বিডিভেঞ্চার লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীর ক্যাপিটাল মার্কেট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, লিজিং এবং ভেঞ্চার ক্যাপিটাল ইন্ডাস্ট্রিতে ২৮ বছরের অভিজ্ঞতা রয়েছে।

© দৈনিক স্টক বাংলাদেশ- ২০২৩
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়: ৯৯, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: +৮৮০ ১৭৯৭-৬১১৯৬১, +৮৮০ ৯৬৩৮ ৯৩৫৭৩৬
ইমেইল: info@dailystockbd.com (যোগাযোগের সর্বোত্তম মাধ্যম মুঠোফোন)